ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৩৬

আপডেট : ০৯ মে ২০২২, ১৩:৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রবিবার (৮ মে) সকাল ৬টা থেকে সোমবার (৯ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতদের কাছ থেকে ১১ হাজার ৪৩৭ পিস ইয়াবা, ১ কেজি ৭০ গ্রাম গাঁজা, ৬০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ৫ বোতল ফেনসিডিল ও ২০টি ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু করা হয়েছে বলেও জানায় ডিএমপি।

ইত্তেফাক/এমএএম