পঞ্চগড় ও ভুরুঙ্গামারীতে ভিজিএফের ১৪৪ বস্তা চাল জব্দ

আপডেট : ০৩ জুন ২০১৯, ২২:৩১

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসায় ভিজিএফের ১০৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এছাড়া পঞ্চগড়ের দেবীগঞ্জের পামুলীতে ২০ বস্তা ভিজিএফের চাল আটক করা হয়েছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড়ে ২১ বস্তা চাল জব্দ করা হয়।