রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৩ জুন ২০১৯, ২২:৩২

আলী আহম্মদ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ছোটপুল নিবাসী মুক্তিযোদ্ধা আলী আহম্মদ (৭৬) গত শনিবার নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতে বন্দর আদর্শপাড়া বায়তুন নূর জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। দাফনের পূর্বে মরহুমের প্রতি জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার (ভূমি-পতেঙ্গা) তাহমিলুর রহমানের নেতৃত্বে সিএমপির বন্দর থানা পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা আলী আহম্মদকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধার সন্তানগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।