লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসের অনুষ্ঠান শুরু

আপডেট : ০৩ জুন ২০১৯, ২৩:১৪

গতকাল সোমবার থেকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৯ তম তিরোধান দিবসের অনুষ্ঠান সোনারগাঁয়ের বারদীতে শুরু হয়েছে। পশ্চিম বাংলার ২৪ পরগনা জেলার চৌরাশীচাকলা গ্রামে শুভ জন্মাষ্টমী তিথিতে লোকনাথ জন্মগ্রহন করেন।  

মেঘনা নদীর তীরে বারদীতে শ্মশান ভূমিতেই তার আশ্রম কুটির। লোকনাথ ব্রম্মচারীর ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে সোনারগাঁয়ের বারদীতে লোকনাথ ব্রম্মচারীর আশ্রমে তিনদিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার আচারনে আয়োজন করা হয়েছে। ভারত, নেপাল, ভোটান ছাড়াও দেশের কয়েক লাখ লোকের সমাগম ঘটেছে তিরোধান দিবসে। মন্ত্রপাঠ থেকে শুরু করে ধর্মীয় আচারনের পাশাপাশি তিন দিন ব্যাপী মেলা বসেছে। লোকনাথ ব্রম্মচারীর তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘীরে তিন স্তরের নিরাপত্তা বলয়ের সৃষ্টি করা হয়েছে। পূর্ণার্থীদের পদভারে মুখরিত লোকনাথ আশ্রম ও আশে পাশের এলাকায় লাখ মানুষের মিলন মেলা ঘটেছে।