ছাত্রদলের কমিটি বিলুপ্ত ৪৫ দিনের মধ্যে কাউন্সিল

আপডেট : ০৩ জুন ২০১৯, ২৩:০৭

জাতীয়তাবাদী ছাত্রদল এর মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় সংসদ বাতিল করেছে বিএনপি। আগামী ৪৫ দিনের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করার ঘোষণা দিয়েছে দলটি। গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান।

জাতীয়তবাদী ছাত্রদলের অনুষ্ঠিতব্য কাউন্সিলে প্রার্থী হওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য হতে হবে। অবশ্যই বাংলাদেশে অবস্থিত কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হতে হবে। কেবল ২০০০ সাল থেকে পরবর্তীতে যে কোন বছরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কাউন্সিলের তফসিল পরবর্তীতে জানানো হবে। সর্বশেষ ২০১৪ সালের ১৪ নভেম্বর কমিটি গঠিত হওয়ার পর ১৬ সালের ১৪ নভেম্বরে এই কমিটির মেয়াদ শেষ হয়েছে।