কাতার এয়ারওয়েজ ঢাকার তিনটি অনাথ আশ্রম থেকে মোট ১০০ জন শিশুর জন্য একটি সিএসআর ইভেন্ট আয়োজন করেছে। এই তিনটি অনাথ আশ্রম হলো— দারুল উলুম মাদ্রাসা ও অনাথ আশ্রম, মহাখালী দারুল আমান অনাথ আশ্রম এবং আজিজিয়া মাদ্রাসা ও অনাথ আশ্রম। গতকাল সোমবার এ আনন্দ দিবস পালন করা হয়। আনন্দময় এই দিনটি ছিল মিউজিক্যাল চেয়ার, দড়ি টান, চেহারা অঙ্কন এবং বাউন্সি ক্যাসেলের মতো মজাদার কার্যক্রমে পরিপূর্ণ। বাংলাদেশ কাতার-এর রাষ্ট্রদূত এইচ ই আহমেদ আল দেহিমি শিশুদের মধ্যে পুরস্কার ও উপহার বিতরণ করেন।
কাতার এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) জয়প্রকাশ নায়ার বলেন, ‘রমজানের এই পবিত্র মাস উপলক্ষে, ঢাকার তিনটি অনাথ আশ্রমের শিশুদের জন্য এমন মজাদার আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমাদের এই উদ্যোগটি বাংলাদেশের সম্প্রদায়ের প্রতি আমাদের অঙ্গীকার প্রদর্শন করার একটি উপায়। রমজানের পবিত্র মাস অন্যদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার গুরুত্ব আমাদের স্মরণ করিয়ে দেয় এবং আমরা সত্যিই কৃতজ্ঞ শিশুদের মধ্যে এভাবে আনন্দ ছড়িয়ে দিতে পেরে।’
