১৩ আরোহী নিয়ে নিখোঁজ ভারতীয় বিমান

আপডেট : ০৩ জুন ২০১৯, ২৩:১২

১৩ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান। এদের মধ্যে ৮ জন বিমান কর্মী ছিলেন বলে জানা গেছে। বিমানটির খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ অসমের যোরহাট বিমানবাহিনীর ঘাঁটি থেকে অরুণাচলপ্রদেশের মেচুকা উপত্যকার উদ্দেশে রওনা দেয় আন্তোনভ এএন-৩২ বিমানটি। সেখানে চীন সীমান্ত সংলগ্ন অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে নামার কথা ছিল সেটির। দুপুর ১টা নাগাদ শেষবার বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। তারপর আর খোঁজ মেলেনি। দুই ইঞ্জিনের আন্তোনভ এএন-৩২ বিমান রুশ প্রযুক্তিতে তৈরি। -আনন্দবাজার পত্রিকা