প্রতারণায় জড়িত ১৪ বিদেশি

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২২:০৬

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম যেমন আশীর্বাদ-তেমনই তা অভিশাপ হিসেবেও দেখা দিচ্ছে। তারই অংশ হিসেবে প্রায়ই শোনা যায় প্রতারণা ও মিথ্যা তথ্য ছড়ানোর কাহিনি। সম্প্রতি এ প্রবণতা বেড়ে গেছে। প্রতারণার শিকার হচ্ছেন সরলসোজা মানুষ। সে চক্রেরই কয়েকজনের সন্ধান পেয়েছে র্যাব। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার আফ্রিকার বিভিন্ন দেশের ১৪ নাগরিককে গতকাল বৃহস্পতিবার কাওরান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে আনা হয়।