‘তরুণদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে’

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২২:০৭

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম-এর উদ্যোগে ‘নতুন প্রজন্মের প্রত্যাশা ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। গতকাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। মুখ্য আলোচক ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামসুল আলম। তিনি বলেন, তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। এজন্য দরকার স্বপ্নচারী ও আদর্শবাদী নেতৃত্ব। ফোরাম-এর আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এ মান্নান, কলামিস্ট মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার (অব.), ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী এবং কলামিস্ট বিভু রঞ্জন সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলামিস্ট ড. মিল্টন বিশ্বাস।