গোবিন্দগঞ্জে ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

আপডেট : ১৬ মে ২০২২, ১৭:৪২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। সোমবার (১৬মে) বিকেল ৩ টায় শহরের মেসার্স হাসনা হেনা ট্রেডার্সের গুদামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চলিয়ে এ তেল জব্দ করে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম এ অভিযান পরিচালনা করেন। 

আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অবৈধভাবে মজুদ করার অপরাধে মেসার্স হাসনা হেনা ট্রেডার্সের মালিক আমিনুল মোমিন বুলুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ক্রেতাদের কাছে ১৬০ টাকা লিটার দরে এসব তেল বিক্রি করা হয়।  

এছাড়া উপজেলার রাজাবিরাট হাটে বর্ষা ফার্মেসি নামের একটি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ইত্তেফাক/এএএম