চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

আপডেট : ০৫ জুন ২০১৯, ১০:৫৫

 

দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আজ রাত পৌনে ৯টায় এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ কমিটির সভায় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। 

সভায় দেশের ৬৪ জেলা ও ইসলামিক ফাউন্ডেশন অফিস থেকে পাঠানো তথ্য, আবহাওয়া অধিদফতরের তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছে চাঁদ দেখা কমিটি।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচ