‘ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ঘাঁটি স্থাপনে ন্যাটোর আগ্রহ নেই’

আপডেট : ২০ মে ২০২২, ১২:৪৯

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেছেন, দেশে পারমাণবিক অস্ত্র বা ঘাঁটি স্থাপনে আগ্রহ নেই ন্যাটোর। বৃহস্পতিবার (১৯ মে) ইতালির এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সানা মারিন বলেন, ‘আমি মনে করি না যে— ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ঘাঁটি স্থাপন করতে কোনো আগ্রহ নেই ন্যাটোর।’ 

এদিকে, সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনও প্রায় একই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তার দেশ স্থায়ীভাবে কোনো ন্যাটো ঘাঁটি চায় না। এমনকি দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েনেরও সুযোগ নেই। 

ন্যাটোতে যোগ দিতে গত বুধবার ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। পাশাপাশি আরেক দেশ সুইডেনও আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। এই আবেদনের মাধ্যমে দেশ দুটি তাদের দীর্ঘ দিনের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করেছে।

ইত্তেফাক/টিআর