সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বন্যায় কবলিতদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ মে) সকালে দোয়ারাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানিতে ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নেওয়া ১৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
পরে দোয়ারা বাজার ও ছাতক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ,সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আম্বিয়া আহমদ প্রমুখ।
