৫ বছর পরেও নেপাল-চীনের বিআরআই প্রকল্পের অগ্রগতি নেই  

আপডেট : ২১ মে ২০২২, ১৯:১৯

নেপাল ও চীনের মধ্যে স্বাক্ষরিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই সমঝোতা ৫ বছর অতিক্রম করেছে। এতো বছর অতিবাহিত হওয়ার পরও বিআরআই প্রকল্পগুলোর বাস্তব রুপে দেখা মিলছে না। কাঠমন্ডু পোস্টের খবরে এই তথ্য জানানো হয়েছে। 

নেপালের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা প্রদীপ গাওয়ালির মতে, নেপালে বিআরআই প্রকল্পের ব্যর্থতার কারণ হল, 'আমাদের শুরুটা ছিল ধীরগতির'। 

তিনি আরও বলেন, প্রকল্পগুলো নির্বাচন করতে সময় লেগেছে এবং তারপরে আমরা নির্বাচিত প্রকল্পের সংখ্যা ৩৫ থেকে কমিয়ে ৯ টি করেছি। প্রদীপ গাওয়ালি বলেন, আমরা প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা এবং এর কাঠামোর ওপর কাজ করছিলাম, এরমধ্যে মহামারী আঘাত হানে। 

কাঠমন্ডু পোস্টের খবরে বলা হয়েছে, এর ওপর কিছু রাজনৈতিক ও আদর্শগত কারণ নেপালে বিআরআই-এর অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। যেহেতু বিআরআই-এর অধীনে প্রকল্পগুলো নেপালের নেওয়া ঋণের মাধ্যমে অর্থায়ন করা হয়। এরপর কাঠমন্ডু প্রকল্পের সংখ্যা ২৯ থেকে কমিয়ে নয়টিতে করেছে।

নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মৃগেন্দ্র বাহাদুর কারকি বলেন, নেপাল বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতো বহুপাক্ষিক সংস্থা থেকে ঋণ নেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। যেখানে সুদের হার কম এবং পরিশোধের সময়কালও অনেক দিন। 

ইত্তেফাক/এসআর