মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

আপডেট : ২২ মে ২০২২, ০৩:৪৫
শনিবার (২১ মে) মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নাই তাদেরকে দ্রুততার সঙ্গে ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে মালদ্বীপে বৈধভাবে কাজ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।...বৈধকরণ প্রক্রিয়ার সুযোগে যদি কেউ বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ না করেন, তবে তার বিরুদ্ধে মালদ্বীপের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবেদনের প্রক্রিয়া উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আপনি যেখানে কাজ করছেন সেই মালিককে ইকনোমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে আবেদন করতে হবে। কোনো তথ্য প্রয়োজন হলে অফিস সময়ে অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের ফোন নম্বর (১৫০০) বা ইমেইল ([email protected]) কিংবা বাংলাদেশ হাইকমিশনের ফোন (৩৩২০৮৫৯) অথবা ভাইবারে (৭৬১৬৬৩৬) যোগাযোগ করতে বলা হয়েছে।
ইত্তেফাক/এসজেড