সাভারে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২২, ১৯:৫৯

সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৩) দুপুরে আশুলিয়ার দত্তপাড়া এলাকায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া ওই ছাত্রের নাম এ বি এম তকি তানভীর (২২)। তিনি বগুড়া সদর থানার সুলতানগঞ্জ গোলার গাড়ি গ্রামের মো. আলিউর রেজার ছেলে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন তিনি।

সহপাঠীরা জানান, দুপুরে তানভীর ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের চার তলার করিডোর থেকে লাফ দেন। নিচে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।  

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থানীয় ক্যাম্পাসের প্রশাসন বিভাগের উপ-পরিচালক কাজী মো. দিলিব কবির জানান, দুপুরে চার তলার করিডোর থেকে ওই শিক্ষার্থী লাফ দেয়। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা তদন্ত করা হচ্ছে। 

 

ইত্তেফাক/ইউবি