দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর সংগঠন 'স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ এইচ.এস.টি.ইউ' এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় কেস সলভিং প্রতিযোগিতা 'বিজমাস্টার'।
সর্বনিম্ন ২ সদস্য এবং সর্বাধিক ৩ সদস্যের সমন্বয়ে একটি দল তৈরি করে অংশগ্রহণ করা যাবে। দল গঠন করার পর তাদের শুধু নিবন্ধন ফি হিসাবে ১৫০ টাকা প্রদান করতে হবে এবং সকল অংশগ্রহণকারীদের অবশ্যই হাবিপ্রবির শিক্ষার্থী হতে হবে।
প্রাইজমানি ছাড়াও প্রত্যেক ফাইনালিস্ট সার্টিফিকেট ও উপহার পাবেন এবং অন্য সকল অংশগ্রহণকারীরা অংশগ্রহণের জন্য স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট পাবেন।
এবিষয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ এইচ.এস.টি.ইউ এর সভাপতি রাজীব শুভ্র দত্ত বলেন, এই বিজনেস কেস সলভিং প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় দক্ষতাগুলো যেমন দলগত কাজ, প্রবলেম সলভিং, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং শেখার এবং চর্চা করার সুযোগ পাবে।'
উল্লেখ্য, উক্ত কনটেস্টের নিবন্ধন শুরু হয়েছে ২২ মে থেকে যা চলবে ৩০ মে পর্যন্ত। ১ম রাউন্ড কেস জমা দেওয়ার সময়সীমা ৭ জুন ও ১ম রাউন্ডের ফলাফল ঘোষণা করা হবে ০৯জুন। এবং গ্র্যান্ড ফাইনালের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে জানান ক্লাবের নেতারা। অংশগ্রহণকারীরা ৩০ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে মেইলের মাধ্যমে তাদের প্রথম রাউন্ড কেস পাবেন।
