ঘুষসহ আটক কলকারখানা পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক

আপডেট : ২৫ মে ২০২২, ১৭:৪০

দিনাজপুরে ঘুষ নেওয়ার সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শককে আটক করেছে দুদক। (২৫ মে) বুধবার ৮০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় মোস্তাফিজুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর-এর উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এর তত্ত্বাবধানে ও মোঃ আহসানুল কবির পলাশ এর নেতৃত্বে একটি টিম এই ফাঁদ কার্যক্রম পরিচালনা করে।

ঈশান এগ্রো ফুড আমবাড়ি হযরতপুর চিরিরবন্দর দিনাজপুর এর লাইসেন্স নবায়নের জন্য আসামি মুস্তাফিজুর রহমান উক্ত ঘুষ দাবির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন কার্যক্রম পরিচালনা করে। 

দুর্নীতি দমন কমিশন এর হটলাইন ১০৬ ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানালে কমিশন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

ইত্তেফাক/এএইচপি