শিবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু

আপডেট : ২৫ মে ২০২২, ১৮:১৩

দীর্ঘ দিন পর শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।  

আহসান (৬০) নামে এক হার্নিয়া রোগীর অপারেশনের মধ্য দিয়ে এ অপারেশন থিয়েটার চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যরা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান জানান, ৫০ শয্যার এই হাসপাতালে এখন থেকে সার্জারি, গাইনি, নাক-কান-গলা অপারেশনসহ সব সেবা কার্যক্রমে স্বয়ংসম্পূর্ণ। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে অপারেশন ভবন ও যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক সংকট থাকায় অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ ছিল। 

ইত্তেফাক/এআই