চৌমুহনী শহরের স্টেশন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ টি দোকান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল ৬টায় আগুনের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঈদের ছুটি ও শুক্রবার দোকান বন্ধ থাকায় আগুনে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসেরকর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক হুমায়ুন কবীর জানান, আগুনের খবর পেয়ে চৌমুহনী, মাইজদীসহ ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের তীব্রতা বেশি থাকায় তাদের পানি শেষ হওয়ার পর পানি সংকট দেখা দেয়। পরে পানি সংগ্রহ করে প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে অন্তত ৫০টি দোকান ও মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ইত্তেফাক/এমআরএম
