স্মরণীয় পঙিক্ত

আপডেট : ০৭ জুন ২০১৯, ১৮:১৪

 

আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা-

ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি?

রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম পুঁজি।

     ছায়াবাজি- সুকুমার রায়

 

বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে,

কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?

    

     কপোতাক্ষ নদ- মাইকেল মধুসূদন দত্ত

 

আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে।

আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে।

এসেছি আমার পেছনে হাজার চরণচিহ্ন ফেলে।

     আমার পরিচয়- সৈয়দ শামসুল হক