মোশাররফ করিমের ৩ ২ ১ ০ অ্যাকশন আজ

আপডেট : ০৭ জুন ২০১৯, ১৮:১৪

চ্যানেল : বাংলাভিশন

সময় :সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট

সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘৩ ২ ১ ০ অ্যাকশন’ বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া নদী, জুঁই করিম, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, প্রাণ রায়, আরফান আহমেদ, ইমেল, হারুণ, মাসুদ প্রমুখ।

শিল্পী মানুষ মোশাররফ করিম। অভিনয় করতে এসে বিড়ম্বনায় পড়তে হয় তাঁকে। কারণ পরিচালক তাঁকে জানান, চরিত্রের প্রয়োজনে তাঁর লম্বা গোঁফ কেটে ফেলতে হবে। কিন্তু অভিনেতা সেটা করতে নারাজ। কিছুতেই গোঁফ কাটবেন না। হঠাত্ একদিন সকালে তিনি দেখতে পান তাঁর অর্ধেক গোঁফ নেই। কে যেন কেটে ফেলেছে। মোশাররফ করিম খুঁজতে থাকেন সেই মানুষটিকে। নানা হাস্যরসাত্মক ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যায় নাটকটির গল্প।