সাতকানিয়ায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ২৯ মে ২০২২, ১৫:৪১

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে রবিবার (২৯ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশসূত্রে জানা যায়, গত (২৮ মে) শনিবার গভীর রাতে সাতকানিয়া থানার সহকারী উপ-পরিদর্শক রামধন চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কালিয়াইশ ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক মামলায় ১ বছর ৬ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ ইসমাইলকে (৩৫) গ্রেফতার করেছেন। সে কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কটগড় এলাকার আবদুল কাইয়ুমের ছেলে।

গ্রেফতারকৃত ইসমাইলের বিরুদ্ধে সাতকানিয়া থানার ২০১৯ সালের ১৪(০৮)মামলার ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) মুলে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ড প্রদান করেছে আদালত।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম