সেলিব্রেটি শো

স্টার ক্যানভাস

আপডেট : ০৭ জুন ২০১৯, ১৮:১৬

আজ

চ্যানেল :এটিএন বাংলা

সময় :দুপুর ২টা ২০ মিনিট

২০১৭ সালের ঈদুল ফিতর থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হয় সেলিব্রেটি তারকাদের অংশগ্রহণে বিশেষ আড্ডার অনুষ্ঠান ‘স্টার ক্যানভাস’। অনুষ্ঠানটি পরবর্তীতে একই বছর ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায়ও প্রচারিত হয়। সেলিব্রেটি তারকাদের অংশগ্রহণে নির্মিত এ অনুষ্ঠানটি দর্শক মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর ঈদে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। এবার ঈদেও তারকাদের অংশগ্রহণে এটিএন বাংলায় প্রচারিত হবে সেলিব্রেটি শো ‘স্টার ক্যানভাস’। এবারের আয়োজনে অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক অমিত হাসান, চিত্রনায়িকা মাহিয়া মাহি, পরিমনি, অভিনেতা অপূর্ব ও অভিনেত্রী মেহজাবিন। সেলিব্রেটি এসব তারকারা একেক জন একেক পর্বে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ৫ম দিন পর্যন্ত দুপুর ২টা ২০ মিনিটে। ভিন্ন আঙ্গিকে সাজানো অনুষ্ঠানটিতে থাকছে ছোট ছোট সব সেগমেন্ট। উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতায় উঠে আসবে নানা তথ্য। দর্শকেরা জানতে পারবেন তাঁদের ব্যস্ততা, খাদ্যাভ্যাস, কাজের অভিজ্ঞতা, সময়ের চ্যালেঞ্জ, স্টেজ পারফরম্যান্স, জীবনের চাওয়া ও প্রাপ্তির সমীকরণ ইত্যাদি। এবারের স্টার ক্যানভাস অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান।