কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

আপডেট : ৩০ মে ২০২২, ০১:১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি দুই কর্মী ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

নাম না প্রকাশ করার শর্তে ছাত্রলীগের সিনিয়র এক নেতা জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৯ মে) দুপুর দেড়টার দিকে মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব সমর্থিত স্বাধ ও সভাপতি নজরুল ইসলাম বাবু পক্ষের কর্মী ফাহিম গ্রুপের প্রথমে কথা কাটাকাটি ও পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিকেলে রাকিব পক্ষের কর্মীরা বাবু গ্রুপের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামালা চালায়। এ ঘটনায় বাবু গ্রুপের শাওন ও রাকিব গ্রুপের সাজ্জাদ আহত হন। পরে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে রাকিব গ্রুপের কর্মীরা বাবু গ্রুপের কর্মী ফাহিমের মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে।

এ রির্পোট লেখা পর্যন্ত সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের মোবাইল নাম্বার বন্ধ ছিল এবং সভাপতি নজরুল ইসলাম বাবুর মোবাইল নাম্বারে তিনবার কল দিলেও কল রিসিভ করেননি। 

বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্টার আক্তার উদ্দিনের সঙ্গে রাত ১১টার দিকে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে ছিল, এখন তা মীমামংসা হয়ে গেছে। বহিরাগত একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

কোনো শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, একজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তির কথা শুনেছি।

ইত্তেফাক/কেকে