বাবার কোল থেকে বাসের চাকার নিচে

আপডেট : ০৭ জুন ২০১৯, ১৮:৪১

পিরোজপুরের নাজিরপুরে বাসের চাপায় দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর  নাম ইসরাত জাহান। শুক্রবার দুপুরে উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যাণ্ডে এ দুর্ঘটনা ঘটে।

ইসরাত উপজেলার শাখারিকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের ইসরাফিল বেপারীর মেয়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবা-মাসহ সঙ্গে ভ্যানে করে তারা গ্রামের বাড়ি যাচ্ছিল। এ সময় বেপারোয়া গতিতে ঢাকা থেকে আসা পিরোজপুর গামী সেবা গ্রিনলাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৩৯৮৯) একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। 

আরও পড়ুন: অল্পের জন্য সংঘর্ষ হয়নি রুশ-মার্কিন রণতরীর

এতে ওই ভ্যানে বাবার কোলে থাকা শিশুসহ তারা রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ওই গাড়ি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়।

পিরোজপুর থানার অফিসার ইনচার্জ মো. সরোয়ার জানান, বাসটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/অনি