বালিশ নিয়ে নালিশ

আপডেট : ০৭ জুন ২০১৯, ২০:০১

 

গরম খবর! গরম খবর! বিষয় হলো ‘বালিশ’

বালিশ নিয়ে আমজনতার আছে অনেক নালিশ।      

 

এক বালিশের মূল্য হলো টাকায় প্রায় ছ হাজার   

প্রশ্ন হলো বালিশগুলো কোন দেশের কোন রাজার?

 

সাত শত ষাট প্রতি বালিশ তুলতে লাগে ফ্ল্যাটে

বলুন দেখি কত টাকা যায় কর্তাদের গাঁটে?

 

পুকুর চুরি বললে বোঝা যায় না পুরোপুরি  

এটা হলো দিনদুপুরে গোটা ‘সাগর চুরি’।     

 

অনিয়মের সাগর মাঝে এটা শৈলচূড়া   

আক্কেল গুড়ুম হয়ে যাবে হিসাব নিলে পুরা।