বাকেরগঞ্জে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আপডেট : ৩০ মে ২০২২, ২০:৩৭

অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে বাকেরগঞ্জে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে পৌরসভার কালিগঞ্জ সড়কে গ্রিন লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক, সঙ্গে উপস্থিত ছিলেন ডা. অনামিকা সরকার টুম্পা।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর, আজকে আমরা যে কয়টি ক্লিনিকে অভিযান করেছি, তার মধ্যে এটির কোনো নিবন্ধন দেখাতে পারেনি কর্তৃপক্ষ, তাই সিলগালা করে দিয়েছি। উপজেলায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

ইত্তেফাক/এএইচ