নওগাঁর নিয়ামতপুরে আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা (৩০ মে ) ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে নিয়ামতপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার জহুরুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি আনসার সদস্যদের দেশের আইনশৃঙ্খলার ভূমিকার কথা তুলে ধরে বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আনসার সদস্যদের আরও দক্ষ করা হচ্ছে। নতুন আনসার সদস্য গ্রহণের মাধ্যমে বেকারত্ব দূর হচ্ছে। আনসার সদস্যদের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ চলমান রয়েছে। সমাবেশ শেষে এলাকায় আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখায় পুরষ্কার হিসেবে বাইসাইকেল, সেলাই মেশিন, সুপ সেট প্রদান করা হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে নিয়ামতপুর আনসার ও প্রতিরা বাহিনীর উপজেলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা আনসার-ভিডিপি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ ও প্রশিক্ষক মোজাম্মেল হক।
