হিলি সীমান্তে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

আপডেট : ০৭ জুন ২০১৯, ২০:৫৯

সম্প্রীতি

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

বাংলাদেশ ও ভারত সীমান্তরক্ষী বাহিনী একে অপরের প্রতিপক্ষ হলেও তাদের মধ্যে সম্প্রীতি আর ভ্রাতৃত্বও কিন্তু কম নয়। তারই প্রমাণ করল বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গত বুধবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি ও ফুল দেওয়া হয়। এ সময় কোলাকুলিও করেন উভয়বাহিনীর সদস্যরা। পক্ষান্তরে বিএসএফও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানায়।