দিনাজপুর অফিস
দিনাজপুরে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এখানে লাখো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। বুধবার সকাল ৮টা ৩০মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা সামশুল হক কাশেমী।
