নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: অস্ট্রেলিয়া বিএনপি 

আপডেট : ৩১ মে ২০২২, ২০:১১

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। এই উদ্যোগ গ্রহণ না হলে প্রবাসীরা রেমিটেন্স প্রদান বন্ধ করে দিবে। তারা গুম, খুন বন্ধ করে দেশে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। 

রবিবার (২৯ মে) অস্ট্রেলিয়ার সিডনি শহরের ধানসিঁড়ি রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় বক্তারা এ কথা বলেন। 

অস্ট্রেলিয়া বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো. কুদরত উল্লাহ লিটন, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য তারেক উল ইসলাম তারেক, ড. মনিরুজ্জামান, আরাফাত রহমান, এ এন এম মাসুম, খাইরুল কবির পিন্টু, বিএনপি অস্ট্রেলিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, এস এম খালেদ, মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

ইত্তেফাক/এমএএম