স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

আপডেট : ০৭ জুন ২০১৯, ২১:০২

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনকারী স্বামীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গৌরনদী উপজেলার দিয়াশুর মহল্লার সোহরাব হোসেন হাওলাদারের মেয়ে বিউটি বেগমের সঙ্গে আগৈলঝাড়ার উত্তর শিহিপাশা গ্রামের সেকেন্দার সরদারে ছেলে জানে আলম সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জানে আলম ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে বিউটি বেগমকে মারধর করতো। এরই ধারাবাহিকতায় ওইদিন মারপিট করে। স্থানীয়রা বিউটিকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বিউটির বাবা বাদি হয়ে মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) নকিব আকরাম নির্যাতনকারী স্বামী জানে আলমকে গ্রেফতার করে।