মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে শুক্রবার সকালে সেপটিকট্যাংকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এরা হলো— উপজেলার টুপিপাড়া গ্রামের গফুর বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস (৩০) ও চিলগাড়ী গ্রামের কুমারেশ রায়ের ছেলে পলাশ রায় (২৮)।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা এ কে বিশ্বাস জানান, উপজেলার খামারপাড়ায় ওহাব মার্কেটের পেছনে সেপটিকট্যাংকের ঢাকনা খোলার সময় পলাশ রায় পড়ে যায়। মনিরুল বিশ্বাস তাকে উদ্ধার করতে নামলে কেউই উঠতে পারেনি। এ সময় এলাকাবাসী শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিত্সক পলাশকে মৃত ঘোষণা করেন এবং কিছু সময় পর মনিরুলও মারা যায়।
