হাবিপ্রবিতে 'প্রজেক্ট এক্সিবিশন ২.০' এর উদ্বোধন 

আপডেট : ০১ জুন ২০২২, ১৪:০৫

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ক্লাব অব এইসএসটিইউ এর আয়োজনে 'প্রজেক্ট এক্সিবিশন ২.০' শীর্ষক প্রদর্শনী'র উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (১ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, কম্পিউটার সায়ন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. মেহেদী ইসলাম এবং এতে সভাপতিত্ব করেন ইসিই ক্লাব অব এইসএসটিইউ এর সভাপতি ড. মাহাবুব হাসান।  

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে হাবিপ্রবিসহ অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন করছিলেন তার সুফল আমরা এখন পেতে শুরু করছি। তিনি আরও বলেন, আমাদেরকে রোবটিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং  আর্টিফিশিয়াল ইটিলিজেন্সসহ এসব বিষয়র উপর গুরুত্ব আরোপ করতে হবে।

বক্তব্য শেষে উপাচার্য প্রদর্শনীতে অংশ নেয়া প্রজক্টগুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরিশেষে এধরনের আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

ইত্তেফাক/এআই