সাংবাদিক কাজলের ৩ মামলার কার্যক্রম স্থগিত

আপডেট : ০১ জুন ২০২২, ১৪:৪৩

ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে করা তিন মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (১ জুন) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ দুই মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেছেন।

গত বছরের ৮ নভেম্বর ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিন মামলায় চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন ।

রাজধানীর শেরেবাংলা নগর, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় এই তিনটি মামলা দায়ের হয়।

ইত্তেফাক/কেকে