নোয়াখালীর সেনবাগ উপজেলায় বীজবাগ ইউনিয়নের বীজবাগ হোসেন সওদাগরের বাড়ির সামনে একটি কলাগাছের ঝোঁপ থেকে মঙ্গলবার (৩১ মে) রাত ৯ টার দিকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগানসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ইত্তেফাককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীজবাগ গ্রামের হোসেন সওদাগরের বাড়ির সামনে একটি কলাগাছের ঝোঁপ থেকে মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান, দুইটি চাপাতি, দুইটি চোরা, একটি কিরিজ ও দুইটি লাঠি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সেনবাগ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে করা যায়নি। এ ঘটনায় কে বা কারা জড়িত তা বের করতে তদন্ত চলছে।
