চীনা কোম্পানিতে তাইওয়ানের অভিযান 

আপডেট : ০১ জুন ২০২২, ১৭:৩৭

তাইওয়ান ও চীনের মধ্যে চিপ নিয়ে যুদ্ধ অত্যন্ত শোচনীয় পর্যায়ে। এরই মধ্যে তাইওয়ান চীনা সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোতে অভিযান চালিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের রাজধানী তাইপে এবং সেমিকন্ডাক্টর হাব সিনচুতে ব্যাপক অভিযান চালানো হয়। তবে চীনা কোম্পানিগুলোর নাম প্রকাশ করা হয়নি বলে খবরে বলা হয়েছে। 'চিপ ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তি প্রতিভা' চোরাচালান রোধ করতেই দেশটি এই অভিযান চালিয়েছে।  

তিন মাসের মধ্যে এটি দ্বিতীয়বার যখন তাইওয়ান কর্তৃপক্ষ চীনা কোম্পানিগুলোতে অভিযান চালালো। এর আগে মার্চে তাইওয়ানের জায়ান্ট সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি একই কারণে আটটি চীনা কোম্পানিতে অভিযান চালায়। 

তাইওয়ানের তদন্ত ব্যুরো বলেছে, চীনা কোম্পানির দ্বারা তাইওয়ানের উচ্চ-প্রযুক্তি প্রতিভার অবৈধ শিকার তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলকতাকে খারাপভাবে প্রভাবিত করেছে এবং জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করেছে। 

ইত্তেফাক/এসআর