পুতিন-জেলেনস্কি আলোচনা সম্ভব, কিন্তু...: ক্রেমলিন 

আপডেট : ০১ জুন ২০২২, ১৮:১৯

রাশিয়া বুধবার (১ জুন) বলেছে, তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক প্রত্যাখ্যান করেনি। কিন্তু এমন আলোচনার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রিপোর্টারদের বলেন, ইউক্রেনের সঙ্গে একটি শান্তি দলিলের কাজ অনেক আগেই বন্ধ হয়েছে এবং পুনরায় শুরু হয়নি। 

পেসকভ আরও বলেন, রাশিয়ান-অধিকৃত ইউক্রেনীয় খেরসন, জাপোরিঝিয়া এবং ডনবাস অঞ্চলের জনগণকে তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে এবং তারা 'সর্বোত্তম সিদ্ধান্ত' নেবে এ নিয়ে ক্রেমলিনের কোনো সন্দেহ নেই।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৯৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো দেশ দুইটির মধ্যে পূর্ব ইউক্রেনে সংঘাত আরও বেড়েছে।  

ইত্তেফাক/এসআর