রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছর ব্রিটিশ রাজপরিবার কর্তৃপক্ষ থেকে মোস্ট এক্সিলেন্ট ওর্ডার (এমবিই) তালিকা প্রকাশ করা হয়। এবারের তালিকায় স্থান পেয়েছেন নাদিয়া সামদানি। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও যুক্তরাজ্যে বিভিন্ন ধরনের শিল্পকর্মে পরোপকার এবং সহযোগিতা করার জন্য এই সম্মাননা তাকে দেওয়া হয়েছে।
২০২০২ সালে রানী এলিজাবেথ তার দায়িত্ব পালনে প্লাটিনাম জুবলি অর্থাৎ ৭০ বছর অতিক্রম করেছেন। ব্রিটিশ রাজে এমবিই হচ্ছে তৃতীয় সর্বোচ্চ সম্মাননা।
নাদিয়া সামদানি বিভিন্ন শিল্পকলার উন্নয়নে বিভিন্ন অবদান রাখছেন। বাংলাদেশে তিনি অলাভজনক প্রতিষ্ঠান সামদানি আর্ট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা। এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশি শিল্পিদের তিনি বিশ্বের সামনে তুলে ধরেছেন।
ব্রিটিশ রাজ পরিবারের এই সম্মাননা প্রাপ্তির পর নাদিয়া সামদানি বলেন, এক দশকেরও বেশি শৈল্পিক প্রতিভাকে সমর্থন ও লালন করার জন্য স্বীকৃতি পাওয়া একটি অসাধারণ সম্মান। আমাদের কাজের সাথে বিশাল মাত্রার জনসম্পৃক্ততা, ফাউন্ডেশন কীভাবে বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে নতুন আন্তঃ-সাংস্কৃতিক সংলাপকে উৎসাহিত করেছে তা দেখে আনন্দিত হয়েছে।
