স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২ জুন) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহাম্মেদ নাসের ও গৌরীপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, উপজেলা সদরের সোমা প্যাথলজি, গৌরীপুর ডায়াগনস্টিক সেন্টার, ময়মনসিংহ ডায়াগনস্টিক প্যাথলজিক্যাল ল্যাব ও প্রান্ত ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। লাইসেন্স, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র, ল্যাব পরিচালনার নির্ধারিত ডাক্তার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় এই চারটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। ময়মনসিংহ ডায়াগনস্টিক প্যাথলজিক্যাল ল্যাবে এ খালি রিপোর্ট পেপারে স্বাক্ষর থাকায় মো. শামসুজ্জামান সুমনকে আটক করা হয়। পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর সড়ক নির্মাণের উদ্যোগ