মতলবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২২, ২২:২৬

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলার দিঘলদী গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন-দিঘলদি গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ (৩) ও একই বাড়ির মুক্তার মিজির হানজেলা (৩)।

জানা যায়, দু’জন উঠানে খেলছিল। খেলার কোন এক সময়ে বাড়ির রাস্তা লাগোয়া খাদের পানিতে তারা পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি মো. মহিউদ্দিন মিয়া বলেন, ‘ওই দুই ছেলে শিশুর পানিতে পড়ে মৃত্যুর খবর শুনেছি। এখনো এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।’ 

ইত্তেফাক/এএএম