নন্দীগ্রামে পুলিশের অভিযান, হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৬ 

আপডেট : ০২ জুন ২০২২, ২৩:২৯

বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়। 

এর আগে বুধবার (১ জুন) রাতে ঢাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উপজেলার দামগাড়া গ্রামের আনিস হোসেনের ছেলে আব্দুল মান্নান ও মকবুল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উপজেলার ভাটগ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম, শষিনগর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আবু রায়হান, নিজামত কুড়ি গ্রামের ইনছান আলীর ছেলে মুজু প্রামানিক ও তেঘরী মন্ডলপাড়ার রহিম উদ্দিন মন্ডলের ছেলে ফজলুর রহমানকে গ্রেফতার করে। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।          

ইত্তেফাক/জেডএইচডি