বগুড়া শহরের কলোনি এলাকায় আল জামিউল বনি (২২) নামে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে কলোনি বটতলা এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জামিউল মালতিনগরের আনিছুর রহমানের ছেলে এবং বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন, বগুড়ায় তাঁত ও বস্ত্র মেলার লটারির টিকেট কেনা নিয়ে বিরোধে এই হত্যার ঘটনা ঘটেছে।
শহরের ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) লুৎফর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
