বাগাতিপাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০৪ জুন ২০২২, ০৯:৩১

বাগাতিপাড়ায় শুক্রবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম পুতুল খাতুন (২৬)। তিনি সদর উপজেলার যুজিরহাট গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সব জানা যাবে এবং আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এমআর