সীতাকুণ্ডে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫

আপডেট : ০৫ জুন ২০২২, ০৪:৪৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। জেলা সিভিল সার্জন ইলিয়াস হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইলিয়াস হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের এখন পর্যন্ত যাদের হাসপাতালে আনা হয়েছে তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।’

এর আগে শনিবার (৪ জুন) দিবাগত রাত ১১ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

ছবি: সংগৃহীত

এমনকি বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। রাতে আকস্মিক এই ঘটনায় অনেকে ভাবেন হয়ত ভূমিকম্প হচ্ছে। এ সময় আশপাশের মসজিদের মাইকে দুর্ঘটনাকবলিত এলাকায় না যাওয়ার জন্য বারবার ঘোষণা দেওয়া হয়।

ছবি: সংগৃহীত

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত নয়টার দিকে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কন্টেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অনেকে আহত হন।

বিফোরণে একটি বাড়ির জানালার কাচ ভেড়ে যায়। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের কর্মীরা ডিপোতে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। তবে পানির অভাবে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে দেখা যায়।

ইত্তেফাক/এএএম