ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৫ জুন) ভোরে এই বিস্ফোরণ বলে জানিয়েছেন শহরের মেয়র ভিতালি ক্লিটসকো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
ভিতালি ক্লিটসকো টেলিগ্রামে বলেন, শহরের ডানিয়েটস্কি ও ডিপ্রোভস্কি এলাকায় বেশ কয়েকটি বিষ্ফোরণ হয়েছে, অগ্নিনির্বাপক দল সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।
তিনি বলেন, ঘটনায় একজন আহত হয়েছে। কোনো মৃত্যুর তথ্য আমাদের কাছে আসেনি।
