মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে শুক্রবার সকালে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নির্মাণ শ্রমিক পলাশ রায় (৩০) ও তাকে উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী মনিরুল ইসলামের (৩২) মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত পলাশ রায় চিলগাড়ী গ্রামের কুমারেশ রায় ও মনিরুল ইসলাম টুপিপাড়া গ্রামের আ. গফুর বিশ্বাসের পুত্র ।
