মুক্তিয়া বেগম
যমুনা টিভি গোপালগঞ্জের স্টাফ করেসপনডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না ও লতিফপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজ্জাফর এইচ নান্নুর মা মুক্তিয়া বেগম (৮০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মুক্তিয়া বেগম জি বাংলার সারেগামাপার কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেলের দাদি। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সদর আলী
রাজশাহীর ঐতিহ্যবাহী সপুরা সিল্কের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট রেশম ব্যবসায়ী মো. সদর আলী। গত বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই সন্তান রেখে যান। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের পারকৃষ্ণ গোবিন্দপুর কালীনগরে দ্বিতীয় জানাজা শেষে বাদ আসর তাঁর দাফন সম্পন্ন হয়।
খন্দকার সিরাজউদ্দিন মাসুক
আলমাস সুপার শপের স্বত্ব্বাধিকারী খন্দকার সিরাজউদ্দিন মাসুক (৬৫) বৃহস্পতিবার রাত ১২টার দিকে ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার ধানমণ্ডির ৭নং মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। আজিমপুর গোরস্থানে বাদ আসর তাকে দাফন করা হয়।
