ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু 

আপডেট : ০৬ জুন ২০২২, ১৩:০৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন।

মৃত আবু সাঈদ (৫০) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মুনছের আলীর পুত্র।  

স্থানীয় ও পরিবার স‚ত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঘরে টিভির লাইন চেক করতে গিয়ে অসাবধানতাবশত ছকেটের ভেতরে হাতের নখ ঢুকে পড়লে তিনি বিদ্যুতায়িত হন। পরে তার স্ত্রীর চিৎকারে বাড়ির লোকজন এসে আবু সাঈদকে উদ্ধার করে ভ‚রুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আলমগীর হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/এআই